বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা | চ্যানেল আই অনলাইন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা | চ্যানেল আই অনলাইন

অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। আর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বিসিবির নির্বাচন কমিশন।

বিসিবির ১৭তম সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তামিম। নির্বাচিত সভাপতি হিসেবে বিসিবিতে তিনি ষষ্ঠ।

এরআগে পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম। ওল্ড ডিওএইচস ক্লাবের কাউন্সিলর হয়ে নির্বাচনে অংশ নেন তিনি।

একই ক্যাটাগরি থেকে আবাহনী লিমিটেড এর কাউন্সিলর হয়ে নির্বাচনে অংশ নিয়ে ৬৬ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন ফাহিম সিনহা। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হন তিনি।

Scroll to Top