বিএনপি জুলাই সনদ নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায়: গোলাম পরওয়ার

বিএনপি জুলাই সনদ নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায়: গোলাম পরওয়ার

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, সরকারদলীয় নেতাদের সংবিধান, সাংবিধানিক আইন ও রাষ্ট্র সংস্কার বিষয়ে আরও বেশি পড়াশোনা প্রয়োজন। রাষ্ট্র পরিচালনা, সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতার প্রশ্নে তাঁদের ‘গভীর বোঝাপড়ার ঘাটতি’ রয়েছে।

মোহাম্মদ শিশির মনির বলেন, গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থান নেওয়া কোনোভাবেই কাম্য নয়। এতে সাংবিধানিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট তৈরি হতে পারে। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী গণভোট জনগণের সার্বভৌমত্বের বাস্তব প্রয়োগ বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল (অব.) অলি আহমদ বলেন, প্রধানমন্ত্রীকে চাটুকারদের বেষ্টনী থেকে বের হয়ে জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তিনি বলেন, ‘ইচ্ছা করলেই ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতায় থাকতে হলে নীতি-নৈতিকতা ও জনগণের সমর্থন প্রয়োজন।’

Scroll to Top