শ্রীমঙ্গলের কৃতি সন্তান শাহানিয়া চৌধুরী ওয়েল্ডস্টোন নর্থ (হ্যারো) ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।
গত মেয়াদে কমিউনিটির সেবায় তার চ্যালেঞ্জ, কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং পরবর্তী মেয়াদে তার অঙ্গীকারের জন্য জনগণ তাকে আবার বিজয় এনে দিয়েছে।
শ্রীমঙ্গলের গর্ব শাহানিয়া চৌধুরী শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়নের কালাপুর চৌধুরী বাড়ীর লন্ডন প্রবাসী ইংল্যান্ড এর কমিউনিটি ব্যক্তিত্ব শহিদুল ইসলাম চৌধুরী লিটনের কন্যা এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তুহিন চৌধুরীর চাচাতো বোন।
তার গর্বিত পিতা-মাতা মেয়ের এই সাফল্যের জন্য ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং শ্রীমঙ্গলবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করে বলেছেন, তার মেয়ে যেন সঠিক পথে পরিচালিত হয়ে কমিউনিটির সেবায় অব্যাহত সাফল্য লাভ করতে পারে।
উল্লেখ্য, ব্রিটেনের মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে তিনি দেশের নির্বাচনে অংশগ্রহণ করে ধারাবাহিক সাফল্য অর্জন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী মৌলভীবাজার জেলার বাসিন্দারা। ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার ৮ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।





