বিএনপি ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকেন: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকেন, এটা আবারও প্রমাণ হলো।

নিরাপদে থাকেন

বুধবার (২১ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম এত সুন্দর, সুশৃঙ্খল ও পূর্ণ নিরাপত্তার সহিত দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা তাদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ নানা ধর্ম গোষ্ঠীর মানুষেরা নিরাপদে থাকবেন, নিরাপদে ধর্ম পালন করবেন, উৎসব করবেন।

রাশেদ খান আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকেন। এটা আবারও প্রমাণ হলো।

প্রমাণিত হলো যে, ফ্যাসিবাদী জমানায় রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ও আওয়ামী লীগের প্রভূ রাষ্ট্রের আশীর্বাদ পেতেই মন্দিরে পরিকল্পিত হামলা হয়েছে।

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাশেদ খান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে পুলিশ, প্রশাসন, আনসার-ভিডিপিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন। রাত জেগে পাহারা দিয়ে তাঁরা উৎসবের নিরাপত্তা নিশ্চিত করেছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।

Scroll to Top