বাসে রং করলেই রুট রেশনালাইজেশন হবে না

বাসে রং করলেই রুট রেশনালাইজেশন হবে না

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে কোম্পানিভিত্তিক বাস চালু, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি, এআই ক্যামেরা বসানোসহ আরও কিছু পদক্ষেপ নিয়েছে। ঢাকার যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এগুলো যে কার্যকর সিদ্ধান্ত, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হচ্ছে কি না, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।

ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ঢাকার ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চালু হয়েছে গত রোববার। দুঃখজনক হলেও সত্যি, আগের উদ্যোগের মতো এবারেও প্রস্তুতি ও পরিকল্পনার ব্যাপক ঘাটতি দেখা যাচ্ছে। বাস রুট রেশনালাইজেশনের প্রথম দিনে প্রথম আলোর প্রতিবেদকেরা সরেজমিন সড়কের যে চিত্র দেখেছেন, সেটা এককথায় হতাশাজনক। পুরোনো বাসে রং করে সড়কে নামানো হয়েছে। বাসগুলো আগের মতোই সড়কের মাঝখানে থামছে, যাত্রী ওঠাচ্ছে–নামাচ্ছে। কোথাও টিকিট কাটার বুথ ছিল না। বাসচালক ও সহকারীদের মধ্যেও আচার–আচরণ পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যায়নি।

Scroll to Top