তাঁরা বাজেটে রেশনিং চালু করে চাল, ডাল, তেল, লবণ, চিনি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ষাটোর্ধ্ব মজুরদের জন্য মাসিক ১০ হাজার টাকার পেনশন চালুর দাবি করেন। এ ছাড়া কর্মসৃজন কর্মসূচির আওতা ও মজুরি বাড়ানো, খাসজমি ভূমিহীনদের মধ্যে বরাদ্দ এবং বিধবা ও বয়স্ক ভাতার পরিমাণ বৃদ্ধির কথাও বলেন তাঁরা।
সভায় নেতারা বলেন, গ্রামে–গঞ্জে, হাটে-বাজারে ক্ষেতমজুর সমিতির নেতৃত্বে গরিব মানুষের বেঁচে থাকার সংগ্রাম আরও জোরদার করতে হবে।