বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

২০০৩ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে রোকনুজ্জামান কাঞ্চন ও মতিউর রহমান মুন্নার গোলে ২-১ ব্যবধানে ভারতকে হারানোর গল্প লিখেছিল বাংলাদেশ। ভুলতে বসা সেই স্বাদ ২২ বছর পর ফিরিয়েছেন শেখ মোরসালিন। লম্বা সময় পর ভারতের বিপক্ষে জয়ে বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘২২ বছর পর ভারতের বিপক্ষে আজকের ঐতিহাসিক জয়ে আবার প্রমাণ হল— শৃঙ্খলা, ঐক্য আর বিশ্বাস থাকলে আমরা অনেককিছুই অর্জন করতে পারি। মোরসালিনের দারুণ শুরুর গোল ও দলের অক্লান্ত লড়াই নতুন করে জাগিয়ে দিয়েছে কোটি মানুষের আশা।’

‘আমাদের ফুটবলাররা আজকের প্রজন্মের জন্য অনুপ্রেরণা— তারা আমাদের ক্রীড়াসংস্কৃতির গর্বিত দূত। স্বপ্ন লালন, প্রতিভা বিকাশ আর বিজয়ের পতাকা আরও উঁচুতে তুলে ধরার পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়াঙ্গন।’

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ১-০ গোলের জয়ে পাঁচ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তৃতীয় স্থানে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে তলানিতে ভারত। ম্যাচে জয় পেলেও এশিয়ান কাপে খেলার দৌড় থেকে আগেই ছিটকে গেছে লাল-সবুজের দলটি।

Scroll to Top