বাংলাদেশে কফি–সংস্কৃতি প্রসারে ‘আমা কফি’

বাংলাদেশে কফি–সংস্কৃতি প্রসারে ‘আমা কফি’

আমা বেভারেজ বিজনেস সলিউশন

শুধু খুচরা কফি প্যাকেট নয়, প্রতিষ্ঠান এবং অফিসের জন্য আমা কফি একটি সম্পূর্ণ কফি পরিবেশন সমাধানও সরবরাহ করছে। আমা বেভারেজ বিজনেস সলিউশনের মাধ্যমে হোটেল, ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্ট, কুলিং কর্নার, অফিস এবং সামাজিক অনুষ্ঠানে আন্তর্জাতিক মানসম্পন্ন হট বেভারেজ পরিবেশনের সামগ্রিক ব্যবস্থাপনা আমা নিশ্চিত করে। এই সমাধানের আওতায় তারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোম্পানির তৈরি ভেন্ডিং মেশিন সরবরাহ করে। সেই সঙ্গে ভেন্ডিং মেশিনে ব্যবহারের জন্য প্রয়োজনীয় কফি, ইনস্ট্যান্ট টি ও হট চকলেট ইত্যাদি উপকরণও সরবরাহ করা হয়। পরিবেশনের জন্য কাগজের কাপের ব্যবস্থাও আছে। ভেন্ডিং মেশিনের জন্য যেকোনো প্রযুক্তিগত সহায়তা (টেকনিক্যাল সাপোর্ট) এবং রক্ষণাবেক্ষণের (মেইনটেন্যান্স) জন্য আমা কফির রয়েছে অভিজ্ঞ কারিগরি দল।

আমা কফি তার ব্রাজিলীয় গুণগত মান, স্বাস্থ্যসচেতন পণ্য ও তরুণ প্রজন্মকে লক্ষ্য করার পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রে আধুনিক সমাধান প্রদানের মাধ্যমে বাংলাদেশের কফি বাজারে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

Scroll to Top