বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় দেখলেন হলুদ কার্ড | চ্যানেল আই অনলাইন

বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় দেখলেন হলুদ কার্ড | চ্যানেল আই অনলাইন

ইংলিশ চ্যাম্পিয়নশিপে অবনমন এড়ানোর গুরুত্বপূর্ণ ম্যাচে লেস্টার সিটির বাংলাদেশি তারকা হামজা চৌধুরী প্রতিপক্ষ দর্শকদের দ্বারা বর্ণবাদের শিকার হয়েছেন। ম্যাচে পোর্টসমাউথের বিপক্ষে ১-০ গোলে হেরেছে হামজার দল। দর্শকদের এমন আচরণের পর তিনি প্রতিবাদ করলে হলুদ কার্ড দেখান রেফারি।

শনিবার রাতে ফক্সরা অবনমন এড়ানোর লড়াইয়ে নেমেছিল। ম্যাচের ৬৩তম মিনিটে ইবানে বোয়াটের গোলে পোর্টসমাউথ এগিয়ে গেলে আর ম্যাচে ফিরতে পারেনি লেস্টার।

ম্যাচের ৭০ মিনিটে চোট থেকে ফেরা জর্ডান জেমস হামজার বদলি হিসেবে নামেন। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় হামজাকে লক্ষ্য করে দর্শকরা বর্ণবাদী আচরণ করে। সেসময় পোর্টসমাউথের সমর্থকদের সাথে বিতর্কে জড়িয়ে পরেন হামজা। ইংলিশ গণমাধ্যম জানাচ্ছে, একজন নির্দিষ্ট সমর্থকের বলা কথা তার পছন্দ হয়নি বলে হামজা তর্কে জড়ান।

পরে তিনি রেফারিকে বিষয়টি বোঝানোর চেষ্টা করলে রেফারি তা আমলে না নিয়ে হলুদ কার্ড দেখান। এ পরিস্থিতিতে বেশ ভেঙে পরেন হামজা। সামলানোর জন্য লেস্টার কোচিং স্টাফ এগিয়ে আসলে মৃদু ধাক্কা দিয়ে বেঞ্চে চলে যান তিনি।

Scroll to Top