
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় বাংলাদেশ সরকারের অবস্থান প্রসঙ্গে বলেছেন, যুদ্ধ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু দুঃসময়ে দেশটির পাশে কারা কারা ছিল, তা মনে রাখা হবে।
যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে। শুধু তাই নয়, ইরানে স্কুলে হামলা করে ১৪২ শিশুকে হত্যা করা হয়।
এই ঘটনায় বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শোক জানানো হয়নি।
এই ঘটনার প্রতি ইঙ্গিত করে বিরোধীদলীয় নেতা সংসদ অধিবেশনে বলেছেন, ‘আমাদের বন্ধুরাষ্ট্র কেন বলে, “চরম দুঃখের সময়ে বাংলাদেশকে পাশে পাইনি।” কেন এমন হলো?’
বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘যে মজলুম, তার পক্ষে থাকব। অন্যায়ের প্রতিবাদ করব। তবে নিজের ভাষায় করব। কারও শিখিয়ে দেওয়া ভাষায় নয়। আমাদের অনেক বন্ধু দরকার, প্রভু দরকার নেই।’



