বদলে যাচ্ছে বিপিএলের সূচি – Allrounder BD

বদলে যাচ্ছে বিপিএলের সূচি – Allrounder BD

বদলে যাচ্ছে বিপিএলের সূচি – Allrounder BD

দশম আসরের শেষ দিকে এসে বিপিএলের সূচিতে আসছে কিছুটা পরিবর্তন। ১ মার্চ ফাইনালের তারিখ অপরিবর্তিত থাকলেও বদলে গেছে দুটি কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের তারিখ। জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত উপলক্ষ্যেই সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। পরিবর্তিত সূচি অনুযায়ী ২৫ ফেব্রুয়ারির জায়গায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি থাকবে রিজার্ভ ডে। নতুন সূচি অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচটি একদিন পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি হবে। সূচি বদলালেও ভেন্যু একই থাকছে, সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

৭ দলের বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। এই ম্যাচের পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, সেখানে তাদের প্রতিপক্ষ এলিমিনেটর ম্যাচে জয়ী দল।

Scroll to Top