
ঢাকা, ২৬ জুলাই – পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। রবিবার দুপুরে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে অবস্থিত নিজের ব্যক্তিগত বাসভবনের উদ্দেশে রওনা হন।
এর আগে গত ২৪ জুলাই তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী পাঁচ বছরের জন্য দায়িত্ব নেওয়ার কথা থাকলেও তিনি তিন বছর তিন মাস এই পদে আসীন ছিলেন।
মো. সাহাবুদ্দিন চুপ্পু ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এস এম/ ২৬ জুলাই ২০২৬






