
প্যারিস, ১২ সেপ্টেম্বর- ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায় ২০০ যাত্রী নিয়ে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৪৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, ট্রেনটি নরম্যান্ডি অঞ্চলের রুয়াঁ ও কাঁ শহরের মধ্যে চলাচল করছিল।
স্থানীয় কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি উদ্ধারকাজ শুরু করা হয়।
রুয়াঁর প্রসিকিউটর সেবাস্তিয়েন গালোয়া জানিয়েছেন, দুর্ঘটনায় ৪ এসএনসিএফ রেজো জানিয়েছে, দুর্ঘটনার পর ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। জরুরি উদ্ধারকারী দল যাতে নিরাপদে কাজ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক নারীকে ‘সংকটাপন্ন অবস্থায়’ হাসপাতালে নেওয়া হয়েছে।
ফ্রান্সের রেল নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী সংস্থা এসএনসিএফ রেজো জানিয়েছে, দুর্ঘটনার পর ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। জরুরি উদ্ধারকারী দল যাতে নিরাপদে কাজ করতে পারে, সে জন্য রেললাইনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
এসএনসিএফ রেজো বলেছে, এই মুহূর্তে তাদের প্রধান অগ্রাধিকার হলো যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসা নিশ্চিত করা। এরপর রেল চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার কারণ জানতে রেল কর্তৃপক্ষ ও পুলিশ তদন্ত শুরু করেছে।
এস এম/ ১২ সেপ্টেম্বর ২০২৬
