ফ্যামিলি কার্ড বিতরণে দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই: তথ্যমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

ফ্যামিলি কার্ড বিতরণে দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই: তথ্যমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর সুযোগ নেই উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এ কার্যক্রমে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ (২৮ জুলাই) মঙ্গলবার বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম, দালালি বা মধ্যস্বত্বভোগীদের তৎপরতা বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, যদি কোনো অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়, তাহলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মুকুল। সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ।

এর আগে তথ্যমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

Scroll to Top