প্রোটিয়া-কিউই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে? | চ্যানেল আই অনলাইন

প্রোটিয়া-কিউই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে? | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বের ৩ ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। ‘হাইব্রিড’ মডেলের আসরে প্রথম সেমিফাইনাল দুবাইয়ে হলেও দ্বিতীয়টি পাকিস্তানে, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। সাউথ আফ্রিকা-নিউজিল্যান্ডের দ্বিতীয় সেমি বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে, তা নিয়ে চলছে আলোচনা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে প্রোটিয়া-কিউই লড়াই। বৃষ্টির কবলে পড়লে এই ম্যাচকে অবশ্য গ্রুপপর্বের মতো বাতিল বলার সুযোগ নেই। অন্তত এক দলকে বিদায় নিয়ে অন্যদলকে যেতে পারবে ফাইনালের মঞ্চে।

সেজন্য আছে রিজার্ভ ডের ব্যবস্থাও। ৫ মার্চ বৃষ্টিতে অন্তত ২০ ওভারও ম্যাচ খেলানো না গেলে লড়াই চলে যাবে ৬ মার্চের রিজার্ভ সূচিতে। বুধবার বৃষ্টি বাগড়ায় ম্যাচ মাঝপথে শেষ হলে খেলা যতখানি হয়েছে, সেখান থেকেই বৃহস্পতিবার খেলা শুরু হবে।

তবে মূল ম্যাচ ডে এবং রিজার্ভ ডে দুদিনই বৃষ্টিতে ভেস্তে গেলে আছে বিকল্প ব্যবস্থা। সেক্ষেত্রে যারা গ্রুপে শীর্ষে ছিল, তারা ফাইনালে যাবে। যদি বৃষ্টিতে ম্যাচ মাঠে না গড়ায় তবে সাউথ আফ্রিকা হবে সেই ভাগ্যবান। গ্রুপ ‘বি’র সেরা দল হিসেবে তারা উঠে এসেছে সেমিতে।

পাকিস্তানের আবহাওয়া বার্তায় অবশ্য বলা হয়েছে লাহোরের দ্বিতীয় সেমির দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি। তাতে বৃষ্টি এই ম্যাচের নাগাল নাও পেতে পারে।

Scroll to Top