অভিনয়দক্ষতায় দর্শকের মন জয় করেছেন আগেই। সৌন্দর্য আর স্বতন্ত্র ব্যক্তিত্বেও মুগ্ধ করেন অসংখ্য ভক্তকে।
পর্দার বাইরে নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসলেও সামাজিকযোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে ধরা দেন ভিন্ন মেজাজে। তিনি জয়া আহসান। বয়সের হিসাবকে যেন অনায়াসেই ছাপিয়ে নতুন সাজে ও ফ্যাশন-ভাবনায় বারবার চমকে দেন এই অভিনেত্রী।
সম্প্রতি গোলাপি আভায় মোড়ানো স্যাটিনের পোশাকে নতুন ফটোশুটে ধরা দিয়েছেন জয়া।
খোলা চুলের ঢেউ, স্নিগ্ধ সাজ আর মায়াবী অভিব্যক্তিতে ছবিগুলোতে ফুটে উঠেছে তার স্বতন্ত্র ফ্যাশন-ভাবনা। ছবিগুলো সামাজিকযোগাযোগমাধ্যমে প্রকাশ করে মজার ছলে জয়া লিখেছেন, ‘প্রেমে পড়া বারণ।’
শেয়ার করা ছবিতে কখনো টেবিলে ভর দিয়ে, কখনো চেয়ারে বসে ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। হালকা গোলাপি স্যাটিনের পোশাকে তার স্নিগ্ধ উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।
নরম সাজ আর খোলা চুলের সৌন্দর্যে ছবিগুলো পেয়েছে আলাদা মাত্রা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
জয়ার নতুন ফটোশুট প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঘরে প্রশংসায় মেতেছেন অনুরাগীরা। সংগীতশিল্পী সুনিধি নায়েক লিখেছেন, ‘প্রেমে পড়ে গেলাম তো।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন।’




