প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর নিয়ে আনোয়ার ইব্রাহিমের বিশেষ ভিডিও বার্তা – DesheBideshe

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর নিয়ে আনোয়ার ইব্রাহিমের বিশেষ ভিডিও বার্তা – DesheBideshe


প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর নিয়ে আনোয়ার ইব্রাহিমের বিশেষ ভিডিও বার্তা – DesheBideshe

কুয়ালালামপুর, ২৩ জুন – প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গিয়েছিলেন তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে।

২ মিনিট ৪০ সেকেন্ডের এই ভিডিও চিত্রে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তামের গাওয়া ‘মহাজাদু’ গানটি ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার সকালে আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করা হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পোস্টে উল্লেখ করেছেন যে, তারেক রহমানের এই সফর দুই দেশের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক আস্থাকে আরও শক্তিশালী করেছে। ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, মধ্যাহ্নভোজ এবং সাংস্কৃতিক আয়োজনের চিত্র ফুটে উঠেছে।

বিশেষ করে রোহিঙ্গা সংকট সমাধানে যৌথ প্রচেষ্টার বিষয়টি আনোয়ার ইব্রাহিমের বক্তব্যে গুরুত্ব পেয়েছে। তিনি জানান যে, আসিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রীদের কার্যালয়ের মাধ্যমে তারা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন যাতে এই সমস্যার সমাধান সম্ভব হয়।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে চীনে অবস্থান করছেন। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম বার্ষিক সভায় অংশ নেবেন।

দালিয়ানের কর্মসূচি শেষে তিনি রাজধানী বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী সামনে রেখে এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এস এম/ ২৩ জুন ২০২৬



Scroll to Top