প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দ্রুত দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বৃহস্পতিবার (৭ মে) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে ইফতেখারুজ্জামান সাংবাদিকদের জানান, সরকারের দুর্নীতি বিরোধী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। ইশতেহার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারকে কিছু পরামর্শ দিয়েছে টিআইবি।
তিনি জানান, ২০২৮ সালে বাংলাদেশে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনে প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত হয়েছেন।




