প্রথম ফাইনালেই সিনসিনাটি চ্যাম্পিয়ন সুয়েটেক | চ্যানেল আই অনলাইন

প্রথম ফাইনালেই সিনসিনাটি চ্যাম্পিয়ন সুয়েটেক | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শেষ ছয় সিনসিনাটি ওপেনে সেমিফাইনালের গণ্ডি পেরোতে পারেননি উইম্বলডন রানি ইগা সুয়েটেক। বিশ্বর‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছান। পোলিশ তারকা প্রথম ফাইনালেই জিতে নিলেন সিনসিনাটি শিরোপা।

সোমবার রাতে বিশ্বর‍্যাঙ্কিংয়ে সাতে থাকা জেসমিন পাওলিনিকে ৭-৫, ৬-৪ সেটে হারিয়ে আক্ষেপ মেটান সুয়েটেক। যা তাদের কোর্টে একে অপরের বিপক্ষে ৬ বারের লড়াই। সবকটি জিতেছেন সুয়েটেক।

ছয় গ্র্যান্ড স্লামের মালিক সুয়েটেক শেষ দুআসরে পৌঁছান সেমিফাইনালে। তাকে ২০২৩ সালে হারান কোকো গফ, ২০২৪ সালে আরিয়ানা সাবালেঙ্কা। দুজনেই হয়েছিলেন দুই আসরে চ্যম্পিয়ন।

বিশ্বর‍্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা সুয়েটেক বলেছেন, ‘এই মৌসুম আমার জন্য সহজ। অনেককিছু উন্নতি করতে হবে। সহজ নয় একটা টুর্নামেন্ট জেতা, সবাই তো চাইবেই জিতি।’

পাওলিনি বলেছেন, ‘এটা আমার জন্য সম্ভাবনাময় একটি আসর ছিল। এবারের মতো তা পরিপূর্ণ হয়নি। শুধু এখন থেকে আরও উন্নতি করতে চাই।’

ইতালিয়ান পাওলিনি ও সুয়েটেক দুজনেরই প্রথম সিনসিনাটি ফাইনাল এটি। জিতে ২৪ বর্ষী সুয়েটেক এখন টেনিস এককে ২৪ শিরোপার মালিক।

Scroll to Top