
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের এবারের মধ্যবর্তী নির্বাচনে চারটি অঙ্গরাজ্যে প্রথমবার নারী গভর্নর নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অঙ্গরাজ্যগুলো হলো জর্জিয়া, মিনেসোটা, টেনেসি ও ওহাইও।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এসব অঙ্গরাজ্যে নারী প্রার্থীরা গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের কেউ জয়ী হলে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথমবারের মত কোনো নারী গভর্নরের দায়িত্ব পাবেন।
এর মধ্যে জর্জিয়ায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কেইশা ল্যান্স বটমস জয়ী হলে তিনি অঙ্গরাজ্যটির প্রথম নারী গভর্নর হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবেও ইতিহাস গড়বেন।
মিনেসোটায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও সিনেটর অ্যামি ক্লোবুচার জয়ী হলে অঙ্গরাজ্যটি প্রথম নারী গভর্নর পাবে।
অন্যদিকে, টেনেসিতে রিপাবলিকান প্রার্থী ও সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন ডেমোক্রেটিক প্রার্থী জেরি গ্রিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্ল্যাকবার্ন জয়ী হলে টেনেসির ইতিহাসেও প্রথম নারী গভর্নর নির্বাচিত হবেন।
ওহাইওতে ডেমোক্রেটিক প্রার্থী অ্যামি অ্যাক্টন লড়ছেন রিপাবলিকান প্রার্থী বিবেক রামস্বামীর বিরুদ্ধে। অ্যাক্টন জয়ী হলে তিনিও অঙ্গরাজ্যটির প্রথম নির্বাচিত নারী গভর্নর হবেন।
প্রায় ৩০ বছর আগে ওহাইওতে একজন নারী ভারপ্রাপ্ত গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন। তবে এখন পর্যন্ত কোনো নারী নির্বাচনে জয়ী হয়ে অঙ্গরাজ্যটির গভর্নর হতে পারেননি। এবারের নির্বাচনে অ্যামি অ্যাক্টন জয়ী হলে সেই অপেক্ষার অবসান ঘটবে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


