প্যাথলজি ল্যাবে চলছিল জীবন নিয়ে খেলা, হাতেনাতে ধরল স্বাস্থ্য দফতর! তারপর যা হল

প্যাথলজি ল্যাবে চলছিল জীবন নিয়ে খেলা, হাতেনাতে ধরল স্বাস্থ্য দফতর! তারপর যা হল

Last Updated:

নামে প্যাথলজিক্যাল ল্যাব ও ডায়গোনস্টিক সেন্টার হলেও, নানারকম রোগের চিকিৎসা করা হত সেখানে।

প্রতিকী ছবি।প্যাথলজি ল্যাবে চলছিল জীবন নিয়ে খেলা, হাতেনাতে ধরল স্বাস্থ্য দফতর! তারপর যা হল
প্রতিকী ছবি।

মালদহ, গোপাল সূত্রধর : মালদহের গাজোলে একটি বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাব এবং ডায়াগনস্টিক সেন্টারে আচমকা হানা জেলা স্বাস্থ্য দফতরের। খতিয়ে দেখা হয় প্যাথলজিক্যাল ল্যাব সহ ডায়াগনস্টিক সেন্টারের যাবতীয় নথি এবং সামগ্রী। সমস্ত কিছু খতিয়ে দেখার পর বেশকিছু অনিয়ম মেলায় “সিল” করা হয়েছে প্যাথলজিক্যাল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারটি।

ঘটনা, গাজোল থানার অন্তর্গত কেস্টপুর এলাকার ওই ল্যাবে হানা দেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। উল্লেখ্য, গাজোল- বামনগোলা রাজ্য সড়কের পাশেই গজিয়ে উঠেছিল একটি বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাব ও ডায়গোনেস্টিক সেন্টার। নামে প্যাথলজিক্যাল ল্যাব ও ডায়গোনস্টিক সেন্টার হলেও, নানারকম রোগের চিকিৎসা করা হত সেখানে। এমনই অভিযোগ রয়েছে ওই প্যাথলজিক্যাল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের দিকে।

আরও পড়ুন : একসময় ছিল নেতাজির ঠিকানা, এখন ঢেকেছে আগাছায়! সংস্কারের সামর্থ্য নেই

এলাকাবাসীদের অভিযোগ, নিয়মিত বহু রোগী সেখানে চিকিৎসা করাতে আসতেন। বৃহস্পতিবার দুপুর নাগাদ হঠাৎই সেখানে হানা দেয় জেলা স্বাস্থ্য দফতরের টিম। তাঁদের সঙ্গে উপস্থিত হন ব্লক প্রশাসন এবং পুলিশ আধিকারিকেরা। একটি রোগীকে চিকিৎসা করার সময় হাতে নাতে ধরে ফেলেন ওই দলের সদস্যরা। এরপর খতিয়ে দেখা হয় প্যাথলজিক্যাল ল্যাব সহ ডায়গোনস্টিক সেন্টারের সমস্ত নথি এবং সমস্ত সামগ্রী।

Scroll to Top