পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৬, হামলাকারী ‘কট্টর ডানপন্থী’ মতাদর্শের

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৬, হামলাকারী ‘কট্টর ডানপন্থী’ মতাদর্শের

গুলির ঘটনার পর সংবাদ সম্মেলন করেন পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি। তিনি বলেন, সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে নিবৃত করেছে পুলিশ। একাধিক ব্যক্তি জড়িত ছিলেন—এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সন্দেহভাজন হামলাকারী ‘কট্টর ডানপন্থী মতাদর্শে’ অনুপ্রাণিত ছিলেন।। তিনি পোল্যান্ডের নাগরিক। বয়স ২৫ বছর। তাঁর বাড়িতে তল্লাশি করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মারচিন কিয়েরভিনস্কি বলেন, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো ওই সন্দেহভাজন ব্যক্তি বাড়ি থেকে নিয়ে আসতে পারেন। এ নিয়ে তদন্ত চলছে।

গুলিতে হতাহতের ঘটনায় ক্রাকো শহরের মেয়র লুকাশ গিবালা আগামী বুধবার পর্যন্ত শোক ঘোষণা করেছেন।

Scroll to Top