পেট্রোল-ডিজেল গাড়ি কি নিষিদ্ধ হয়ে যাবে? কোমর বাঁধছে সরকার, বড় আপডেট

পেট্রোল-ডিজেল গাড়ি কি নিষিদ্ধ হয়ে যাবে? কোমর বাঁধছে সরকার, বড় আপডেট

Last Updated:

Cars- সরকারি কর্তাদের একাংশ চাইছেন, মুম্বইতে শুধুমাত্র সিএনজি এবং ইলেকট্রিক গাড়িই চলুক। তবেই বায়ুদূষণ নিয়ন্ত্রণে থাকবে।

News18পেট্রোল-ডিজেল গাড়ি কি নিষিদ্ধ হয়ে যাবে? কোমর বাঁধছে সরকার, বড় আপডেট
News18

কলকাতা: দিল্লির পর এবার মুম্বই? পেট্রোল ও ডিজেলচালিত বেশ কিছু গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে মহারাষ্ট্র সরকার। শোনা যাচ্ছে এমনটাই। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে সাত সদস্যের একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।

সরকারি কর্তাদের একাংশ চাইছেন, মুম্বইতে শুধুমাত্র সিএনজি এবং ইলেকট্রিক গাড়িই চলুক। তবেই বায়ুদূষণ নিয়ন্ত্রণে থাকবে। দিল্লির মতো শহর মুম্বইও দূষণে জেরবার। ‘এয়ার কোয়ালিটি’ নিম্নগামী। সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

শুধু মুম্বই শহর নয়। মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন (MMR)-এর মধ্যে থাকা থানে, রায়গড় ও পালঘর জেলাও এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে বলে খবর। আইএএস অফিসার সুধীর কুমার শ্রীবাস্তবের নেতৃত্বে এই কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আগামী ৩ মাসের মধ্যে রিপোর্ট তৈরি করে সুপারিশ জমা দেওয়া হবে।

আরও পড়ুন- এবার আইপিএলে কবে কবে খেলা কেকেআরের? ইডেনে ম্যাচ কোন কোন তারিখ? রইল সব তথ্য

সম্প্রতি একটি জনস্বার্থ মামলা দায়ের হয় বম্বে হাইকোর্টে। ৯ জানুয়ারি সেই মামলার শুনানিতে মুম্বইয়ে বাড়তে থাকা বায়ুদূষণ এবং যানজটের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালত। পাশাপাশি এর ফলে সাধারণ মানুষের জীবন এবং পরিবেশের উপর কী প্রভাব পড়ছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়। এরপরই নড়েচড়ে বসে মহারাষ্ট্র সরকার।

সরকারি প্রস্তাব অনুযায়ী, সাত সদস্যের এই কমিটিতে বিশেষজ্ঞদেরও অন্তর্ভুক্ত করা যেতে পারে। যাতে এই সংক্রান্ত গবেষণা আরও বিশদ এবং ফলপ্রসূ হয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, মুম্বই শহরে শুধুমাত্র সিএনজি ও ইলেকট্রিক যানবাহনের অনুমতি দেওয়া নিয়েই আলোচনা হচ্ছে।

বম্বে হাইকোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, মুম্বইতে দূষণের প্রধান কারণ হল যানবাহন। আদালতের মতে, দূষণ রোধে সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা যথেষ্ট নয়। এই মন্তব্যের পর মহারাষ্ট্র সরকার বিশেষজ্ঞদের নিয়ে একটি গবেষণা কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।

কমিটিকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রথমত, পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি নিষিদ্ধ করা বাস্তবসম্মত কি না। দ্বিতীয়ত, মুম্বই মেট্রোপলিটন অঞ্চলে (MMR) শুধুমাত্র সিএনজি ও বৈদ্যুতিক গাড়ির অনুমতি দিলে তা কতটা কার্যকরী হবে। এর মাধ্যমে শহরের বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নিতে চায় সরকার।

তবে এবারই প্রথম নয়। আগেও দূষণ নিয়ন্ত্রণে বিশেষ কমিটি গঠন করেছে মহারাষ্ট্র সরকার। প্রায় দুই দশক আগে তৈরি করা হয়েছিল ‘ভিএম লাল’ কমিটি। সেই কমিটিকে দূষণের কারণ চিহ্নিতকরণ ও জনস্বাস্থ্যে কী প্রভাব ফেলছে, তা বিশ্লেষণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি দূষণ কমাতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, জানাতে বলা হয়েছিল তাও।

Next Article

Gmail: আক্রমণের মুখে পড়েছে Gmail; নতুন ইমেল অ্যাপে যাওয়ার এই ভুল ভুলেও করবেন না

Scroll to Top