পুলিশ কনস্টেবলের গুলিতে আরেক কনস্টেবল নিহত, গাড়িচালক গুলিবিদ্ধ

পুলিশ কনস্টেবলের গুলিতে আরেক কনস্টেবল নিহত, গাড়িচালক গুলিবিদ্ধ

কনস্টেবল মনিরুল ও কাউসার দুজনই ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনে’ কর্মরত ছিলেন। গুলিবিদ্ধ গাড়িচালকের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম প্রথম আলোকে বলেন বলেন, শনিবার দিবাগত রাত ১২টা পাঁচ মিনিটের দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ কনস্টেবল কাউসারের এলোপাতাড়ি গুলিতে কনস্টেবল মনিরুল নিহত হন। এ ছাড়া জাপান দূতাবাসের একজন গাড়িচালক (সিভিল স্টাফ) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Scroll to Top