Last Updated:
চারটে সোনার বিস্কুটের ওজন ৪৬৪ গ্রাম। আনুমানিক বাজার দর লাখেরও বেশি। ধৃতকে জেরা করে কোথা থেকে ওই সোনা আনা হয়েছিল তা বের করতে চায়।

শিলিগুড়ি : অসম থেকে বিহারে পাচারের আগে উদ্ধার সোনা। চারটি সোনার বিস্কুট-সহ গ্রেফতার এক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে শহর লাগোয়া ফুলবাড়ির ব্যাটলিয়ন মোড়ে হানা দেয় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। বিহারের দাড়ভাঙার বাসিন্দা শ্রবণ কুমারকে তল্লাশি চালিয়েই উদ্ধার সোনা। ধৃতের পায়ে বাঁধা কাপড়ে রাখা ছিল চারটে সোনার বিস্কুট। যার ওজন ৪৬৪ গ্রাম, আনুমানিক বাজার দর ৪০ লাখ টাকা। ধৃতকে জেরা করে কোথা থেকে ওই সোনা আনা হয়েছিল তা বের করতে চায়।
বাসের সময়, অবস্থান ও গতি জানতে নয়া অ্যাপের পথে রাজ্য সরকার