পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান | চ্যানেল আই অনলাইন

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান | চ্যানেল আই অনলাইন

গ্রুপপর্ব পেরিয়ে যাত্রা লম্বা হল না নেদারল্যান্ডসের। রাউন্ড অব-৩২ এ টাইব্রেকারে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দেশটি। হতাশার বিশ্বকাপ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই পদত্যাগ করলেন দলটির প্রধান কোচ রোনাল্ড কোম্যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে পদত্যাগের ঘোষণা দেন কোম্যান। লিখেছেন, ‘আমি ডাচ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার মেয়াদ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবাই এমন একটি বিশ্বকাপের স্বপ্ন দেখেছিলাম যেখানে আমরা ইতিহাস গড়ব। তা ঘটেনি। এ ব্যাপারে আমার চেয়ে বেশি হতাশ আর কেউ নেই। প্রধান কোচ হিসেবে, এই দায় আপনাকেই বহন করতে হয়।’

গত ১১টি আসরেই নেদারল্যান্ডস অন্তত শেষ ষোলোতে পৌঁছেছে। এর মধ্যে সবশেষ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল তারা। এনিয়ে টানা তৃতীয়বার পেনাল্টি শুটআউটে বিদায় নিলো ডাচরা।

২০২২ বিশ্বকাপে লুইস ফন গল বিদায় নেওয়ার পর দ্বিতীয় মেয়াদে ডাচদের ডাগআউটের দায়িত্ব নেন কোম্যান। তার অধীনে ২০২৪ ইউরোর সেমিফাইনালে খেলে নেদারল্যান্ডস।

Scroll to Top