‘নূর’-এর প্রথম ঝলকেও ভিন্ন অবতারে শুভ | চ্যানেল আই অনলাইন

‘নূর’-এর প্রথম ঝলকেও ভিন্ন অবতারে শুভ | চ্যানেল আই অনলাইন

দীর্ঘ অপেক্ষা শেষে মুক্তির পথে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত সিনেমা ‘নূর’। রায়হান রাফীর পরিচালিত এই প্রেমকাহিনী এবার প্রেক্ষাগৃহে নয়, সরাসরি বায়োস্কোপ প্লাস অ্যাপে মুক্তি পেতে যাচ্ছে।

যদিও বছর তিনেক আগে ‘নূর’ এর ফার্স্ট লুক প্রকাশ করে নির্মাতা জানিয়েছিলেন, বড়পর্দার জন্যই নির্মিত হচ্ছে ‘নূর’। সেই সময়ে এই সিনেমার ফার্স্ট লুকও নজর কাড়ে!

শুটিং শেষ হলেও বহুদিন আটকে থাকার পর অবশেষে ওটিটি প্লাটফল্ম বায়স্কোপ প্লাস-এ আসছে শুভ-ঐশী জুটির ‘নূর’। শুক্রবার প্রকাশিত হয়েছে সিনেমাটির অফিসিয়াল টিজার। যা মাত্র ৪২ সেকেন্ডের হলেও ভক্তদের আগ্রহের পারদ বাড়িয়ে দিয়েছে!

টিজারে দেখা যায়, কেন্দ্রীয় চরিত্র শুভ তার প্রেমিকা ঐশীকে হারিয়ে মানসিকভাবে বিভ্রান্ত ও দিশেহারা। অন্ধকারে কিছু বিধ্বস্ত মুহূর্তের পরই ফ্ল্যাশব্যাক আকারে ফুটে ওঠে তাদের গভীর প্রেম ও রোম্যান্টিক মুহূর্তগুলো।

এরইমধ্যে এসেছে একটি গানের ফার্স্ট লুকও! যে গানটিতে কণ্ঠ দিতে শোনা গেছে সেরাকণ্ঠ খ্যাত শিল্পী ইমরানকে!

‘মিশন এক্সট্রিম’ এবং ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’-এর সফল জুটি ছিলেন শুভ-ঐশী। ‘নূর’ হতে যাচ্ছে তাদের তৃতীয় সিনেমা। তিন বছর আগে ছবির নির্মাণ শেষ হলেও নানা প্রক্রিয়া ও অনুমোদনের কারণে মুক্তি উপেক্ষিত ছিল।

পরিচালক রায়হান রাফী মনে করেন, “ওটিটিতে মুক্তি দিলে দর্শক গল্পের সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবে। ‘নূর’ এমনই একটি সিনেমা যা ভালো গল্পপ্রেমীদের মুগ্ধ করবে।”

Scroll to Top