নাটোরে বিএনপির মতবিনিময় সভা ঘিরে সংঘর্ষ-গুলি, মামলা করেনি কোনো পক্ষ

নাটোরে বিএনপির মতবিনিময় সভা ঘিরে সংঘর্ষ-গুলি, মামলা করেনি কোনো পক্ষ

নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভা ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় শিক্ষা সংঘ পাবলিক লাইব্রেরি মাঠে এ ঘটনা ঘটে। আজ রোববার দুপুর পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল থেকে শিক্ষা সংঘের মাঠে উপজেলা ও পৌর বিএনপি কমিটির কার্যক্রমে গতিশীলতা ও দলকে সংগঠিত করার লক্ষ্য স্থানীয় নেতাদের সঙ্গে জেলা বিএনপি নেতাদের মতবিনিময় সভা চলছিল। সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ নেতা–কমীদের উদ্দেশে বলেন, ‘আমরা বিগত দুর্দিনে দুঃসময়ে আন্দোলন–সংগ্রামে কাউকেই খুঁজে পাইনি।’ এ সময় প্রতিবাদ জানান পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নাজমুল করিম। একপর্যায়ে আবদুল আজিজের লোকজন নাজমুলকে ঘিরে ধরেন।

Scroll to Top