গত মার্চ থেকে গোড়ালির চোটে ভুগছেন ফেইনুর্ডের মিডফিল্ডার হাওয়াং ইন-বিওম। তবে চোট কাটিয়ে আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপের দলে আছেন হাওয়াং।
সিউলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাওয়াংকে নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচ হং মিয়ুং বো বলেন, ‘সে সাম্প্রতিক সময়ে খুব বেশি ম্যাচ খেলেনি, তাই আমি বলব না যে সে পুরোপুরি ম্যাচ ফিটনেসে ফিরেছে।’ তবে হং মিয়ুং বো এটাও বলেন, ‘আমরা যখন যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সেখানে দুটি ম্যাচ খেলার মাধ্যমে তার সেই ধার ও ফিটনেস ফেরানোর আশা করছি।’



