দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী | চ্যানেল আই অনলাইন

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী | চ্যানেল আই অনলাইন

শ্রীমঙ্গলে আবৃত্তি প্রশিক্ষণ স্কুল ‘শব্দশৈলীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত শুক্রবার রাতে ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ। শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

উদীচী মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি ডাডলি ডেরিক প্রেন্টিস, দশরথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলক চক্রবর্তী, আমিনুর রশিদ মুরাদ, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবির অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শব্দশৈলীর শিশু-কিশোর কবিতা আবৃত্তি করেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে থেকে শ্রুতিনাটক পরিবেশন করেন বাচিক শিল্পী দেবাশীষ চৌধুরী রাজা ও জলি পাল। এছাড়াও আবৃত্তি করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।

শব্দশৈলীর প্রশিক্ষক ও প্রতিষ্ঠাতা বিকাশ দাশ বাপ্পন বলেন, ‘আমরা শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। আমাদের মূল প্রতিপাদ্য হলো ‘রক্তে কেনা মাতৃভাষায় সুন্দর করে কথা বলি।’

Scroll to Top