দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা | চ্যানেল আই অনলাইন

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা | চ্যানেল আই অনলাইন

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ সতর্কবার্তা অনুযায়ী, দুপুরের মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আজ ২৪ এপ্রিল শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এই সতর্কবার্তায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

একই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

Scroll to Top