যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র | প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব পর্যালোচনা করছেন| প্রস্তাবে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বলা হলেও পারমাণবিক অস্ত্রের বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি ইরান| ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সেইন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন| আল জাজিরা জানিয়েছে, ইরানকে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন ভ্লাদিমির পুতিন| এদিকে, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে অপমানিত হচ্ছে যুক্তরাষ্ট্র|




