রাউন্ড অব বত্রিশের ১৬ ম্যাচের ১৩টি শেষ, যেখান থেকে ১৩ দেশ গেছে পরের রাউন্ডে। ১২ দলের নিশ্চিত হয়ে গেছে শেষ ষোলোর প্রতিপক্ষ। এক দল রয়েছে অপেক্ষায়, তারা প্রতিপক্ষ পেয়ে যাবে শনিবার সকালে। সেরা ষোলোর জন্য খোঁজ পাওয়া বাকি আছে আরও ৩ দলের।
শেষ বত্রিশে আসা দলগুলোর মধ্যে সাউথ আফ্রিকার বিপক্ষে জিতে কানাডা, জাপানের বিপক্ষে জয় নিয়ে ব্রাজিল, জার্মানির বিপক্ষে জিতে প্যারাগুয়ে এসেছে পরের ধাপে। আর নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে মরক্কো, সুইডেনের বিপক্ষে জিতে ফ্রান্স এবং ইকুয়েডরের বিপক্ষে জিতে সেরা ষোলোতে উঠেছে মেক্সিকো।
অন্যদিকে, বসনিয়াকে হারিয়েছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র, সেনেগালের বিপক্ষে জয় বেলজিয়ামের এবং কঙ্গোর বিপক্ষে জয় তুলেছে ইংল্যান্ড। অস্ট্রিয়ার বিপক্ষে জিতে স্পেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগাল এবং আলজেরিয়ার বিপক্ষে জিতে রাউন্ড অব ষোলোর টিকিট কেটেছে সুইজারল্যান্ড।
সুইজারল্যান্ডের এখনও প্রতিপক্ষ নির্ধারণ হয়নি। বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টায় মুখোমুখি হবে কলম্বিয়া-ঘানা, জয়ী দলের বিপক্ষে ষোলোতে মুখোমুখি হবে প্রথমবার নকআউটে কোন জয় পাওয়া দেশটি। বাকি ২টি দলের মধ্যে আর্জেন্টিনা এবং কেপ ভার্দের জয়ী দল এবং মিশর ও অস্ট্রেলিয়ার মধ্যে জয়ী দল মুখোমুখি হবে সেরা ষোলোতে।
প্রতিপক্ষ ঠিক হয়েছে যে ৬ ম্যাচের
প্যারাগুয়ে Vs ফ্রান্স
ব্রাজিল Vs নরওয়ে
কানাডা Vs মরক্কো
মেক্সিকো Vs ইংল্যান্ড
পর্তুগাল Vs স্পেন
যুক্তরাষ্ট্র Vs বেলজিয়াম

