এ সম্পর্কে কামাল জামান মোল্লা প্রথম আলোকে বলেন, ‘দল যোগ্যতা ও মূল্যায়ন বিচার করেই আমাকে মনোনয়ন দেয়। কিন্তু একটি পক্ষের ষড়যন্ত্রে আমার মনোনয়ন বাতিল করে অজনপ্রিয় একজনকে মনোনয়ন দেওয়া হয়, যা শিবচরবাসী প্রত্যাখ্যান করেছে। জনগণের চাওয়াতেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। এখন আর পেছনে ফেরার সুযোগ নেই।’
আরেক স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রে যেহেতু আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে, তাহলে কেন্দ্র থেকে আমাদের ডাকুক। আমাদের নিয়ে বসুক। তারপর আমরা আমাদের কথা বলব। তা ছাড়া দল থেকে বহিষ্কার করে না কেন? তারা তো বহিষ্কার করে দিতে পারে। এটা নিয়েও ভাবছি না।’


