প্রায় তিন দিন হয়ে গেল ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। এরপর অনেকের কাছ থেকেই শুভকামনা পেয়েছেন। ফেসবুকে ঘোষণা দিয়ে অবসর নেওয়ার পরদিন তাঁকে মাঠে নামার সময় গার্ড অব অনার দিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের দল মোহামেডানের সতীর্থরা।
এত কিছু হয়ে যাওয়ার পর মুশফিকের অবসরের খবর জেনেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড। তাঁর আরেকটা পরিচয়ও আছে—বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ ছিলেন তিনি। পেসারদের দায়িত্বে থাকলেও মুশফিককে কাছ থেকেই দেখেছেন ডোনাল্ড।


