জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারি প্রক্টরের পদত্যাগ | চ্যানেল আই অনলাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারি প্রক্টরের পদত্যাগ | চ্যানেল আই অনলাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রক্টরের পদত্যাগের পর এবার চার জন সহকারি প্রক্টর একসঙ্গে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদত্যাগকারী সহকারী প্রক্টররা হলেন- প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা নাসরীন জলি, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবির ও পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মোছা. জান্নাতুল ফেরদৌস।

এছাড়া, বিশ্ববিদ্যালয় প্রশাসন পৃথক এক অফিস আদেশে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তারকে আগামী ২ বছরের জন্য সহকারী প্রক্টর পদে নিয়োগ প্রদান করেছে বলে জানিয়েছে।

এর আগে, গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম।

Scroll to Top