Last Updated:

কলকাতা: দিল্লি হাইকোর্টের পর বম্বে হাইকোর্টে বোমাতঙ্ক। দিল্লি হাইকোর্টে বোমাতঙ্কের জেরে গোটা হাইকোর্ট চত্বর খালি করে দেওয়া হয়। একইভাবে বম্বে হাইকোর্টও খালি করে দেওয়া হয়েছে।
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই বোমাতঙ্ক বিষয়টি সম্পূর্ণ ভুয়ো। এবং এই বিষয়ে তদন্ত করে সন্দেহজনক কোনও কিছুই পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আরডিএক্সের উল্লেখ করা ছিল ওই ই-মেলে। যা ১ কিলোমিটার এলাকা পর্যন্ত সবকিছু তছনছ করে দিতে পারে। কিন্তু, গোটা এলাকা ভাল করে তল্লাশি চালানোর পরে কিছুই পাওয়া যায়নি।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 12, 2025 2:04 PM IST