তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, মাদ্রাসা সুপারের অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ

তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, মাদ্রাসা সুপারের অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ

বিক্ষুব্ধ শিক্ষার্থী মো. নাঈম বলে, মাদ্রাসা মাঠে খেলাধুলা করার সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষর ছেলে মো. শোয়েব তুচ্ছ বিষয় নিয়ে তিন শিক্ষার্থীকে মারধর করেন। এই ঘটনার বিষয়ে তাঁর বাবা অধ্যক্ষ মো. আবুল মুনসুরের বিচার দিতে গেলে দ্বিতীয় দফা তাঁরা দুজন মিলে ওই তিন শিক্ষার্থীর ওপর চড়াও হন। এই অন্যায়ের প্রতিবাদ করতে ও অধ্যক্ষের অপসারণ দাবিতে তাঁরা মঙ্গলবার দুপুরে সড়কে নেমেছিলেন।

অভিযোগের বিষয়ে অধ্যক্ষ মো. আবুল মুনসুর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ওই শিক্ষার্থীদের মারধর করিনি। বরং এ ঘটনায় আমার ছেলেসহ অভিযুক্ত সবার বিচার করা হবে বলে আশ্বাস দিয়েছি। আমার বিরুদ্ধে এই অভিযোগ সত্য নয়।’

Scroll to Top