মুকেশ খান্নার এ মন্তব্যের পরই জল্পনা শুরু হয়, তাহলে কি শক্তিমান চরিত্রে বড় পর্দায় নিজেকেই দেখতে চাইছেন মুকেশ খান্না? এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন অভিনেতা। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি বলেন, ‘এ রকম কোনো ইচ্ছা আমার নেই। একটা ভুয়া খবর রটেছে। আমিই আসল শক্তিমান, সেটাই বোঝাতে চেয়েছি মাত্র। তার মানে এই নয় যে বড় পর্দাতেও আমিই অভিনয় করছি। তাই শক্তিমানের উত্তরাধিকার কীভাবে বহন করা হবে, সেটাও আমিই ঠিক করব। দ্বিতীয়ত, শক্তিমানের পোশাক পরে আমার এটা প্রমাণ করার দরকার নেই যে আমি রণবীর সিং বা অন্য কোনো অভিনেতার থেকে ভালো।’
রণবীরকে সবশেষ দেখা গেছে রহিত শেঠির পরিচালনায় ‘সিংহাম এগেইন’ সিনেমায়। এতে ইন্সপেক্টর সিম্বা চরিত্রে দেখা গেছে তাঁকে। সিনেমায় আরও দেখা গেছে, অজয়, দীপিকা, অক্ষয় ও কারিনা কাপুরকে।
তিন ঘণ্টা অপেক্ষা করেও ‘শক্তিমান’ হতে পারেননি রণবীর
Recent Posts
খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো
September 22, 2026
শুনানির সময় কাঠগড়ায় যেমন ছিলেন গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী
September 22, 2026