‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

গাজীপুর মহানগর ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল শিকদার অমির বিরুদ্ধে চাঁদা দাবির একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করেছে ছাত্রদল।

‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

মঙ্গলবার (১৬ জুন) গাজীপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার রাতেই তাকে বহিষ্কার করা হয়।

ফাঁস হওয়া অডিও ক্লিপে রাতুল শিকদারকে এক ব্যক্তির কাছে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করতে এবং চাপ প্রয়োগ করতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই রেকর্ডে তাকে কঠোর ভাষায় হুমকি দিতেও শোনা যায়।

অডিওতে তাকে পূর্বে দেওয়া অর্থের প্রসঙ্গ টেনে আরও টাকা দাবি করতে শোনা যায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পাঠানোর জন্য চাপ প্রয়োগের কথাও শোনা যায়।

এছাড়া কথোপকথনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম উল্লেখ করে বক্তব্য দিতে শোনা যায়, যা নিয়ে ইতোমধ্যে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ঘটনার বিষয়ে রাতুল শিকদার অমির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

অন্যদিকে গাজীপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর জানান, ফাঁস হওয়া অডিও তিনি শুনেছেন এবং প্রমাণের ভিত্তিতে সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে তাকে বহিষ্কার করা হয়েছে।

Scroll to Top