তামিলনাড়ুতে প্রতিটি নবজাতক পাবে সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগ মুখ্যমন্ত্রী বিজয়ের – DesheBideshe

তামিলনাড়ুতে প্রতিটি নবজাতক পাবে সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগ মুখ্যমন্ত্রী বিজয়ের – DesheBideshe


তামিলনাড়ুতে প্রতিটি নবজাতক পাবে সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগ মুখ্যমন্ত্রী বিজয়ের – DesheBideshe

চেন্নাই, ২৬ জুন – তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতকের জন্য ১ গ্রামের সোনার আংটি উপহার দেওয়ার একটি ব্যতিক্রমী জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করেছেন। থাই মামান গোল্ড রিং স্কিম নামের এই প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে এই উপহার দেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে তামিলনাড়ু সরকার বার্ষিক ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বরাদ্দ করেছে।

মুখ্যমন্ত্রী বিজয় ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই উদ্যোগটি তামিল সংস্কৃতির ঐতিহ্যবাহী থাই মামান সির প্রথা থেকে অনুপ্রাণিত। এই প্রথা অনুসারে পরিবারের নতুন শিশুর জন্ম হলে মায়ের ভাই বা মামা নবজাতককে উপহার প্রদান করেন। সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে রাজ্য সরকার এখন থেকে নবজাতকদের মামার ভূমিকা পালন করবে।

২০২৬ সালের ২২ জুন মুখ্যমন্ত্রীর জন্মদিন থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তবে ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর প্রখ্যাত নেতা পেরারিজ্নার আন্নার জন্মবার্ষিকীতে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনী প্রতিশ্রুতিকে আইনি কাঠামোর আওতায় এনে সরাসরি সরকারি প্রকল্প হিসেবে বাস্তবায়নের এমন উদাহরণ ভারতে বিরল।

উল্লেখ্য এই বিষয়টি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাঝাগামের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।

এনএন/ ২৬ জুন ২০২৬



Scroll to Top