অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তলানিতে নেমে যাওয়া অর্থনীতিকে পুনরুদ্ধার করতে বড় ধরনের বিনিয়োগ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যেই সরকার বড় বাজেট প্রণয়ন করছে।

বুধবার সকালে বাজেট বিষয়ে এফবিসিসিআই আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বর্তমান বাস্তবতায় জ্বালানি খাতে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। তিনি বলেন, আইএমএফ ও বিশ্বব্যাংককে জানানো হয়েছে, এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছরের আর্থিক সহায়তা বা ‘কুশন’ প্রয়োজন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ধসে পড়া ব্যাংকিং খাত ও শেয়ারবাজার পেয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সব ধরনের ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার কাজ চলছে।
রপ্তানি খাতকে আরও গতিশীল করতে গার্মেন্টসের মতো সম্ভাবনাময় অন্যান্য খাতেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি।



