ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের শীতবস্ত্র উপহার দিয়েছে ছাত্রশিবির | চ্যানেল আই অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের শীতবস্ত্র উপহার দিয়েছে ছাত্রশিবির | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শীতের আবহ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় শীতের প্রকোপ তুলনামূলক বেশি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সকল হল, ফ্যাকাল্টি,  ইনস্টিটিউট, টিএসসি ও কার্জনে ক্যাম্পাসের নৈশপ্রহরীসহ কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে।

সোমবার (১৮) নভেম্বর রাত ১২টা থেকে শুরু করে ভোর ৪টা পর্যন্ত এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।

ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম বলেন, ‘ক্যাম্পাসে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ যত অংশীজন আছেন তাদের যেকোনো সমস্যায় আমরা পাশে থাকবো, এটা শিবিরের নিয়মিত কাজ। নৈশপ্রহরী হিসেবে যারা ঠান্ডার মধ্যে রাত জেগে দায়িত্ব পালন করেন, শীতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য আমাদের এই শীতবস্ত্র উপহার কর্মসূচি। আমরা তাদের হাতে এই উপহার পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের সন্তানদের পড়াশোনায় সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছি। ’

শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নুর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক ইকবাল হায়দারসহ দায়িত্বশীলবৃন্দ।

GOVT

Chokroanimation

Scroll to Top