ঢাকা ও আশপাশের সর্বোচ্চ দূষিত পাঁচ এলাকার মধ্যে আছে ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (৪৫১), ইস্টার্ন হাউজিং-২ (৪০৬), সাভারের হেমায়েতপুর (৩৫৮), কল্যাণপুর (৩৫৮) ও গুলশান লেক পার্ক (৩১৬)।
আজ বিশ্বে বায়ুদূষণে প্রথম স্থানে আছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো। আইকিউ এয়ারের মানসূচকে শহরটির স্কোর ৪৮৮। পরের দুই অবস্থানে আছে যথাক্রমে ভিয়েতনামের হ্যানয়। শহরটির স্কোর ২৫৯।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ৩৮ গুণ বেশি।



