বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে পুলিশ এখনো তদন্ত করছে। নাম প্রকাশ না করা সূত্রের বরাত দিয়ে এনবিসি, সিবিএসসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই বিস্ফোরণ সন্ত্রাসী হামলা কিনা, পুলিশ সেটাও খতিয়ে দেখছে।
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জোরালো সমর্থন দিয়েছেন মার্কিন ধনকুবের মাস্ক। ভোটে জেতার পর তার প্রতিদানও দিয়েছেন ট্রাম্প। সরকারি ব্যয় কমাতে ট্রাম্প যে কমিশন গঠন করেছেন, সেটির দুই প্রধানের একজন মাস্ক।
ট্রাম্পের হোটেলের সামনে এ বিস্ফোরণের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বাইডেন তাঁর দলকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।
নতুন বছরের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।