ট্রাফিক অভিযানে প্রায় ৪৮ লাখ টাকা জরিমানা, ১২৮৭ মামলা

ট্রাফিক অভিযানে প্রায় ৪৮ লাখ টাকা জরিমানা, ১২৮৭ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪৭ লাখ ৭২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এতে ১ হাজার ২৮৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

গতকাল শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

আজ রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযানকালে ১৩৪ টি গাড়ি ডাম্পিং ও ১৭ টি গাড়ি রেকার করা হয়েছে।

GOVT

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Chokroanimation

Scroll to Top