টুখেলের অনুরোধে সাড়া ফিফার, তবে জোড়াতালির সমাধানে খুশি নন ইংলিশ কোচ

টুখেলের অনুরোধে সাড়া ফিফার, তবে জোড়াতালির সমাধানে খুশি নন ইংলিশ কোচ

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, ফিফার এই জোড়াতালির সমাধানে খুব একটা সন্তুষ্ট নন টুখেল। ইংলিশ কোচের যুক্তি, খেলোয়াড়দের ঠিক বিপরীত দিকে টেকনিক্যাল এরিয়াতেই থাকতে চান তিনি ও তাঁর কোচিং স্টাফরা। তাহলে নিজেদের জায়গা ছেড়ে তাঁদের কেন সরতে হবে? ক্রোয়েশিয়া ম্যাচের আগেও দেখা গিয়েছিল, নিজের দৃষ্টির সীমানা আটকে যাওয়ায় ইশারায় ক্ষোভ প্রকাশ করছেন টুখেল। যদিও জাতীয় সংগীত শুরু হওয়ার পর তিনি পেছনে হটে তাঁর সহকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যান।
মাঠের লড়াইয়ে দুর্দান্ত জয় পেলেও এই ‘অদৃশ্য দেয়াল’ টুখেলের মনে যে কিছুটা হলেও অসন্তুষ্টি রেখে গেছে, তা বলাই বাহুল্য।

Scroll to Top