টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ২ | চ্যানেল আই অনলাইন

টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ২ | চ্যানেল আই অনলাইন

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক দুর্ঘটনায় এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ, তবে অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় একজন এবং বিকেলে একই এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন।

নিহতের মধ্যে একজন বগুড়া জেলার ধলদ উপজেলার বিষ্ণপুর গ্রামের সামাদ শেখের মেয়ে তাসলিমা খাতুন (২৪)। এ ঘটনায় মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আনালিয়াবাড়ি এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি রেল লাইন দিয়ে হাঁটাহাঁটি করার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে দুপুরের দিকে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

GOVT

এছাড়া বিকেল ৪টার দিকে তাসলিমা তার দুলাভাই আবুল কালাম আজাদের সাথে মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বগুড়া যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তাসলিমা ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যমুনা সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার শাহিন মিয়া জানান, মানসিক ভারসাম্য হওয়ায় নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল্লাহ জানান, আহত মোটরসাইকেল চালককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহত তাসলিমার লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Scroll to Top