জেদ্দায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল | চ্যানেল আই অনলাইন

জেদ্দায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল | চ্যানেল আই অনলাইন

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৬ জুন) ‎সৌদি আরবস্থ ‘ব্রাহ্মণবাড়িয়া জাতিয়তাবাদী ঐক্য পরিষদ’ এর ‎উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, কল্যাণমূলক বাংলাদেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

একইসাথে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে নতুন প্রজন্মের জন্য আগামীর বাংলাদেশ গড়তে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সাম্য মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে এগিয়ে যাবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

‎সংগঠনটির সভাপতি সোহেল রানার ‎সভাপতিত্বে, হানিছ সরকার উজ্জ্বল ও জাহাঙ্গীর আলম শুভ’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্রনেতা ভিপি জহিরুল হক খোকন। বিএনপির অঙ্গসংগঠন ও বিভিন্ন অঞ্চল থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মী অংশ নেন।

‎প্রধান বক্তা ছিলেন ‎সৌদি আরব বিএনপির সদস্যসচিব মীর মনিরুজ্জামান তপন। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি মলাই মিয়া, সৌদি বিএনপির যুগ্ম-আহ্বায়ক সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক গিয়াসউদ্দিন, যুগ্ম-আহ্বায়ক মঈন চৌধুরী, ‎মোস্তাক আহমেদ, বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব এর প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিন।

অনুষ্ঠানে ‎শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, পররাষ্ট্রনীতি ও সার্ক গঠনে অনবদ্য অবদানের ওপর বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. আলী, ‎ইনভেস্টার শেখ রুবেল আহমেদ, রাসেল ভুইয়া, সোহেল কিবরিয়া, আলমগীর হোসেন আসাদ, শফিক, আহমেদ আমজাদ, হোসেন, জাহাঙ্গীর সরকার, আব্দুল আউয়াল।

সভায় দোয়া পরিচালনা করেন জেদ্দা ওলামা দলের সভাপতি মাওলানা আসাদুদ্দিন।

‎অনুষ্ঠানে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ ছাড়া বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে অভূতপূর্ব অবদান রাখায় ‎ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি ভিপি জহিরুল হক খোকন ও মলাই মিয়াকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Scroll to Top