জুলাইয়ের বিরুদ্ধে অবস্থা নিলে সরকার পার পাবে না: জামায়াত আমির | চ্যানেল আই অনলাইন

জুলাইয়ের বিরুদ্ধে অবস্থা নিলে সরকার পার পাবে না: জামায়াত আমির | চ্যানেল আই অনলাইন

সরকার ‘জুলাইয়ের চেতনার’ বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর আন্দোলনের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, জুলাইয়ের বিরুদ্ধে সরকার অবস্থান নিলে পার পাবে না। প্রয়োজনে জীবন দিয়ে এর প্রতিরোধ করা হবে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি বলেন, জুলাইয়ের বিরুদ্ধে সরকার অবস্থান নিলে পার পাবে না। প্রয়োজনে জীবন দিয়ে এর প্রতিরোধ করা হবে।

তিনি দাবি করেন, সারা দেশে আন্দোলন শুরু হয়েছে গেছে। এই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যেতে হবে। এই আন্দোলন কোন ভাগ বাটোয়ার আন্দোলন নয়। এই আন্দোলনের সফলতা নিয়েই ঘরে ফিরবো। দেশবাসি আপনারা পাশে থাকবেন। রাজধানীতে দুষ্টু চক্রান্ত ভেঙ্গে দিতে হবে।

তিনি আরও বলেন, এখন আমরা সংসদে ফ্যাসিবাদের ছায়া দেখতে পারছি। আগে সংসদে বিরোধীদলের সংসদের প্রতি তুচ্ছতাচ্ছিল্য করা হতো এখনও অনেকে আমাদের দিকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, আমরা তাদেরকে বলবো আপনারা আপনাদের জিহ্বা সংযত রাখুন।

শফিকুর রহমান বলেন, অভ্যুত্থানের পর দেশের মানুষ চোখরাঙানিকে ভয় পায় না। ভয় দেখাতে আসবেন না। আর্থিকখাতকে দলীয় করণ করবেন না। তাহলে দেশের অর্থনীতি সমুদ্রে নিমজ্জিত হবে।

Scroll to Top